পদ্মা নদীতে ফের স্রোতের বেগ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

আজ সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সোমবার (১১ অক্টোবর) সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল।

তবে স্রোতের বেগ বৃদ্ধি পাওয়া দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এইচএন