ঝিনাইদহের কালীগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মা ও শিশু মারা গেছে।
নিহতরা হলেন মা তাসলিমা (৪৫) ও মেয়ে তাসনিম। তাসনিমেন বয়স ১৮ মাস। এ ঘটনায় তাসলিমার স্বামী চাঁদ আলী ও বড় মেয়ে ঊর্মি দগ্ধ হয়েছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জের ফরাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়র হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাসলিমার বড় মেয়ে ঊর্মির বিয়ে হয় যশোরের লেবুতলা। তার স্বামী যৌতুকের দাবিতে নির্যাতন করত। এ কারণে ঊর্মি বাবার বাড়ি চলে আসে।
ঊর্মির স্বামী কামাল প্রায় তাকে হত্যার হুমকি দিতো। গতরাতে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে ঊর্মি, তার মা-বাবা ও ছোট বোন দগ্ধ হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঊর্মির মা তাসলিমা ও ছোট বোন তাসনিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পথে ওই দুইজন মারা যায়।
সি জানান, ঊর্মির স্বামী কামাল বা তার লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমকে





