গাজীপুরের দীঘিরচালা এলাকা যমজ নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দীঘিরচালার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পেছনে ধান ক্ষেত থেকে সোমবার দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হাশেম জানান, দুটি লাশই ছেলে নবজাতকের। কেউ নবজাতক দুটিকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে লুকিয়ে ওই স্থানে ফেলে গেছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে ও কারা নবজাতকদের ওই স্থানে ফেলে গেছে তা জানাতে পারেনি পুলিশ।
জেআই





