বিশ্বকাপ ক্রিকেট কোয়ার্টার ফাইনালের বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশকে হারানো ও আইসিসির পক্ষপাতমূলক আচরনের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও মিছিল করেছে সচেতন ক্রীড়াপ্রেমী গোষ্ঠী।

আজ শুক্রবার দুপুরে সচেতন ক্রীড়াপ্রেমী গোষ্ঠীর ব্যানারে একদল কিশোর ও যুবক টাউনহল চত্বর ও ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ দলের বিপর্যয়ে তীব্র নিন্দা জ্ঞাপন ও আম্পায়ারের শাস্তি দাবি করেন।

মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাইন হলে গিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

এমকে