নোয়াখালী জেলা শহর মাইজদীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইমরান চৌধুরী (১৯) নামের এক যুবক।
শনিবার (০৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কৃষ্ণরামপুর গ্রামের একটি ভাড়া বাসায় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ ইমরানের মৃতদেহ উদ্ধার করে।
নিহত ইমরান চৌধুরী জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামে প্রবাসী কেরামত আলীর ছেলে। সে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে পরিবারের লোকজন ইমরানের কক্ষের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করে। কিন্তু ভিতর থেকে কোন সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ফ্যানের হুকের সাথে তার মায়ের কাপড় পেঁছানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশের মৃতদেহ থেকে একটি কাগজের চিরকুট উদ্ধার করা হয়েছে। যাতে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য শুধু আমি দায়ী, অন্য কেউ দায়ী নয়’।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে। অন্যদিকে, স্থানীয়রা লোকজন বলছে ব্রাজিল হেরে যাওয়ায় সে আত্মহত্যা করেছে।
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেড





