হাটহাজারী উপজেলার বনবিটের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকাল পৌনে আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার উপ পরিদর্শক স্বপন কুমার বলেন, ওই এলাকায় সকালের ব্যায়াম করছিল স্থানীয় কিছু ব্যক্তি। এসময় মরদেহটি তাদের নজরে আসে। পরে আমাদের জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি।
তিনি বলেন, আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের ঠোঁটে সামান্য আঘাত ছিল। এছাড়া শরীরের আর কোনো জায়গায় আঘাতের চিহ্ন ছিল না। তবে কি কারণে এই যুবকের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
ওএফ





