রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় সজীব নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
সজীব মাদারীপুরের শিবচর থানার সিরাজবাজার গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি যাত্রাবাড়ী এলাকার একটি কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাদ্দাম মাঠ সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস সজীবকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে সজীবের মামা হারুনর রশীদ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এআর





