শার্শার বাইকোলা গ্রামে শুক্রবার সন্ধ্যায় নিগার সুলতানা লাকী (৩৪) নামে এক গৃহবধুকে বিষাক্ত ক্যামিকেলে জলসে দিয়েছে (এসিড সদৃস্য) প্রতিবেশীরা। সে ঐ গ্রামের আলিমের স্ত্রী।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শার্শার বাইকোলা গ্রামের নিগার সুলতানা লাকী নামে এক গৃহবধুকে জমিজমা বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীরা বিষাক্ত ক্যামিকেল (এসিড সদৃস্য) ছুড়ে ঝলসে দিয়েছে।

লাকীর মুখমন্ডলসহ শরীরের অনেক স্থান ঝলসে গেছে। তাকে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এবিএম আক্তার মারুফ জানান, প্রাথমিক ভাবে এটা এসিড কিনা তা বোঝা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে ক্যামিকেল জাতীয় দ্রব্য হতে পারে।

এসএম/নাসির