নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী খেয়াঘাট দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িখালী খেয়াঘাট দখলকে কেন্দ্র করে ইউসুফ এবং ধলা মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ইউসুফ গ্রুপের লোকজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে কালু শেখের(৩৫) অবস্থা গুরুতর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

আহতদের খুলনা এবং কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতজন গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করে সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

এআই