মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর ঢাকাসহ সারাদেশে ঈদ আনন্দ শুরু করে দিয়েছে ঈদ প্রিয় মানুষ।
সোমবার বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সন্ধ্যা সোয়া ৭ টায় জাতীয় চাঁদ দেখা কমিটি একটি বৈঠক করেন। বৈঠক শেষে চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ঘোষণা দিয়েছেন "চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ।"
চাঁদ দেখা কমিটি ঈদের ঘোষণা দেয়ার সাথে সাথেই আনন্দ উল্লাস করতে শুরু করেছে দেশবাসী। রাজধানী বিভিন্ন স্থানে আতশবাঁজি ফুটিয়ে ঈদের জানান দিচ্ছে তরুন সমাজ।
রাজধানীর পাড়া-মহল্লায় শুরু হয়ে গেছে ঈদের দিন কে কোথায় যাবে। ঈদে কে কোন পোষাক পড়বে। কোথায় নামাজ পড়বে। কার কার সঙ্গে দেখা করবে। দূরের বন্ধুদের ফোন করে কিংবা মোবাইলে এসএমএসের মাধ্যমে ইতোমধ্যে ঈদের বার্তা পৌঁছে দেয়া শুরু করেছে। নেই কোন আয়োজনের কমতি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চায় দেশবাসী।
ঢাকা, এমআর, ২৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসএইচ





