বাণিজ্যিক ব্যাংকগুলোতে এক টাকা দুই টাকা ও পাঁচ টাকার কয়েন না জমা নেওয়ার প্রতিবাদে রংপুরে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে অভিনব প্রতিবাদ করেছে কনফেকশনারি ব্যবসায়ীরা।এতে এক ব্যবসায়ীকে প্রতিকী কবর দিয়ে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমবেত হয়ে বাংলাদেশ ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে নগরীর ধাপ এলাকায় অবস্থিত বাংলাদেশ ব্যাংক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রংপুর বিভাগে হাজারও বেকারি ও কনফেশনারিতে প্রতিদিন হাজার হাজার টাকার কয়েন দিয়ে পণ্য ক্রয়-বিক্রয় করে থাকেন ব্যবসায়ীরা। একেক জন ব্যবসায়ীর কাছে জমা পড়ে আছে হাজার হাজার টাকারও বেশি কয়েন। এই কয়েন বাণিজ্যিক ব্যাংক গুলোতে জমা দিতে গেলে ব্যাংকগুলো কয়েক নিতে অস্বীকৃতি জানায়। এতে ব্যবসাযীরা বিপাকে পড়েছে।

বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়  কয়েন গ্রহন না করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনও কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে বিক্ষোভসহ আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রিয়াজ শহীদ শোভন সাধারন সম্পাদক ফয়জুল কবীর লিটনসহ অন্যান্য নেতারা।

রুবেল/নাজিব