মুন্সীগঞ্জে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ মমিন মিজি নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সদরের আধারা ইউনিয়নের কালিরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মমিন মুন্সীগঞ্জ আধার ইউনিয়নের কালিরচর গ্রামের মৃত রাজ্জাক মিজির ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোমেন জানান, মমিন এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের কালিরচর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। মমিন মিজির নামে থানায় একাধিক মামলা রয়েছে।

ওএফ