খুলনায় কাশিপুর গ্রামে পরিত্যাক্ত অবস্থায় মৃত নবজাতক শিশু (ছেলে) উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার (১০ এপ্রিল) দুপুর একটা ত্রিশ মিনিটে খালিশপুর থানার ৬ নং ওয়ার্ডের মাদরাসা রোড থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই নবজাতক শিশুকে ফেলে চলে যায় তার কোন খোঁজ পাওয়া যায়নি। নবজাতককে দেখতে উৎসুক জনতার ভিড়।
স্থানীয়রা জানায়, দুপুরে ছাত্রাবাসের এক জন ছাত্র প্রাকৃতিক কাজ সারতে বাইরে আসলে শিশুটিকে দেখতে পায়। তিনি তখন স্থানীয়দের খবর দিলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।
খালিশপুর থানার এস আই জাহাঙ্গীর জানায়, থানায় সরেজমিন থেকে ফোন গেলে থানা থেকে আমাদেরকে এখানে আসতে বলা হয়। কে বা কারা কখন এই শিশুটিকে ফেলে রেখে গেছে এখনো পর্যন্ত যানা যায়নি।
মামুন/জেড





