বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় 'কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ১৪' এর উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা পিএন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি এম আজিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের আলী, অধ্যক্ষ আশেক-ই-এলাহী , নিত্যানন্দ সরকার প্রমুখ।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





