রাঙ্গামাটির বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলা বারুদের মধ্যে একটি এস এম জি, দুটি দেশীয় পিস্তল, একটি এয়ারগান, বেশ কিছু গান পাওডার, ৫ শ’ রাউন্ড এয়ার গান গুলি, ৫ রাউন্ড এস এল আর গুলি, ৩ রাউন্ড পিস্তলের গুলি রয়েছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাঘাইছড়ির ৩৯ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল রূপকারী ইউনিয়নে অভিযান চালায়।
জোন সদর থেকে দুই কিলোমিটার পশ্চিমে নলকাবা এলাকায় অভিযান চলাকালে একটি বেইলি ব্রিজের নীচে জঙ্গল থেকে বস্তায় বাঁধা অবস্থায় অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
ইআর





