ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে মেঘনা নদীর পানি হ্রাস পাচ্ছে।

আগামী ৪৮ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং মেঘনার পানি হ্রাস পেতে পারে।

সকল নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৩৭টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৮টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৭টি স্থানে পানি স্থিতিশীল রয়েছে, একটি স্থানের খবর পাওয়া যায়নি।

গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৯৯ মিলিমিটার, চট্টগ্রামে ৭৭ মিলিমিটার, রাঙ্গামাটিতে ৬৭ মিলিমিটার, বান্দরবানে ৫৪ মিলিমিটার, লামায় ৪৯ মিলিমিটার ও খুলনায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ