চট্টগ্রাম মহনগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকা থেকে অস্ত্রসহ শাওন প্রকাশ ঢাকাইয়া শাওন(২১) কে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।

মাসুম/এমবি