গাজীপুর মহানগরের মাস্টারবাড়ী ভীমবাজার এলাকার কেমিট্যাক্স নামের একটি কেমিক্যাল কারখানায় বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান যানা যায়নি।

ফায়ার সার্ভিসের কন্টোলরুম সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টিনশেড ভবনের ওই কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ভোর পৌনে ৫টার দিকে আগুন নেভায়। আগুনে কারখানায় থাকা মেশিন ও বিভিন্ন কেমিক্যাল পদার্থ পুড়ে গেছে।

 

ইআর