এক দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসেন মমতা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।
হোটেল সোনারগাঁওয়ে শনিবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মমতা।
সোনারগাঁওয়ে নৈশভোজ শেষ করেই মমতা বন্দ্যোপাধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওয়ানা দেন।
৬ জুন দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই ঢাকা সফরের কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ৭ জুন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অনুষ্ঠান থাকায় মমতা এক দিন আগেই শুক্রবার রাতে ঢাকা আসেন।
এএইচ





