পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের পর কাজে ফিরেছেন বারডেম হাসপাতালের চিকিৎসকেরা। বুধবার বিকালে আন্দোলনরত চিকিৎসকেরা ধর্মঘট প্রত্যাহার করেন।
এর আগে চিকিৎসকদের দাবির মুখে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়। পুলিশের এআইজি (মিডিয়া) কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
চিকিৎসকরা জানান,তাদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়ায় দাবি আংশিক পূরণ হয়েছে।
গত ১৩ এপ্রিল রাতে বারডেমে রোগীর মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসককে বেধড়ক মারপিট করে স্বজনরা। অভিযোগ ওঠে মারপিটের নেতৃত্ব দেন ঢাকা জেলার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ।
এর প্রতিবাদে ১৫ এপ্রিল চিকিৎসকরা সকাল ১১টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পলন করছিলেন।
দুপুরে চিকিৎসকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত এএসপি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে পুলিশের হাসপাতালগুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব সহায়তা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]