চট্টগ্রামের ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যা করেছে। রবিবার ২০ নভেম্বর সকালে নিজ বসায় আত্মহত্যা করে আবুল হাশেম (২৮) নামক এ যুবক।
নিহত যুবক নগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকার তক্তারপুল নেয়ামত আলী সুফির বাড়ির মৃত আব্দুল হাকিমের ছেলে। সে পেশায় একজন সুইপার।
নিহতের বড় ভাই আবু জানায়, কেন যে এমন হল কিছুই বুঝতে পারলাম না। প্রতিদিনের মতই সবার সাথে রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমাতে যায় হাশেম। সকালে নাস্তা খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে কোন সাড়া পাওয়া যাচ্ছিলো না।
পরে এলাকাবাসীর সহযোগীতায় দরজা ভেঙ্গে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখি। পুলিশ এসে আমার ভাইকে নিয়ে যায়।
এব্যাপারে ইপিজেড থানার এসআই শওকত জানায়, বেলা ১১ টা নাগাদ এলাকায় আত্মহত্যার ঘটনার খবর আসে। পুলিশ ঘটনাস্থানে গিয়ে লাশ উদ্ধারকরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটা প্রাথমিক পর্যায়ে জিডি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিক্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে জানান।
মাসুম/নাজিব





