হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

শুক্রবার বেলা দেড়টায় ১নং ক্যানোপিতে পড়ে থাকা একটি লাগেজ তল্লাশি করে তা উদ্ধার করা হয়। তবে লাগেজের মালিক হিসেবে কাউকে আটক করা যায়নি।

সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করেন আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার।

তিনি বলেন, পাকিস্তান থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি- ০৪৬ ফ্লাইটে করে সিগারেটের কার্টনগুলো নিয়ে আসা হয়।

কেএইচ