রাজধানীর পুরান ঢাকার মকিমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মো. আব্দুল হাকিমকে (৫৫) উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে বংশাল থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে জুরাইন থেকে অপহৃত হাকিমকে উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মকিমবাজারস্থ নিজ বাসার সামনে থেকে তিনি অপহৃত হন বলে জানা যায়।
সকাল সোয়া ১১টায় ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নিশি বেগম নামে পূর্ব পরিচিত এক নারীর সাথে কথা হয়। তিনি প্ররোচিত করে ব্যবসায়ী আব্দুল হাকিমকে একটি টিনশেট ঘরে নিয়ে গেলে অপর অপহরণকারীরা হাত পা ও চোখ বেঁধে নিয়ে যায়। পরে হাকিমের মাধ্যমে ছোট ভাই আব্দুল মতিনকে মোবাইলফোনে কল দিয়ে মুক্তিপন দাবি করে। বিকেল ৪টার দিকে ১০ হাজার টাকা পরিশোধ করা পর আবার ৩ লাখ ৯০ হাজার টাকা দাবি করেন তারা।
পরে আব্দুল মতিন বিষয়টি বংশাল থানা পুলিশকে জানানো হলে মহানগর গোয়েন্দা পুলিশ ও বংশাল থানা পুলিশের যৌথ অভিযানে জুরাইনের একটি টিনশেট ঘর থেকে হাকিমকে উদ্ধার করা হয়। এ সময় ভাগ্যরানী নামে এক নারীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন, শাওন, রানা, হৃদয়।
[b]ঢাকা, জেইউ,৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
অপহৃত ব্যবসায়ী হাকিমকে জুরাইন থেকে উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার মকিমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মো. আব্দুল হাকিমকে (৫৫) উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে বংশাল থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে জুরাইন থেকে অপহৃত হাকিমকে উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে





