শেরপুরের সোহাগপুর থেকে জামায়াতের সহকারী সেক্রটারি জেনারেল মো.কামারুজ্জামানের সাফাই সাক্ষী মো. আরশাদ আলীকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টায় তার নিজ বাড়ি সোহাগপুর থেকে আটক করে পুলিশ। পরে তাকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য নালিতাবাড়ী থেকে শেরপুর পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, তার বিরুদ্ধে সোহাগপুরের বিধবাদের বিভিন্ন রকমের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। তাই আটক করে অধিক জিজ্ঞাসাবাদের জন্য শেরপুর আনা হয়েছে।

কেএইচ