ঢাকা সিটি করপোরেশনে যে সব কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে তা হল:
১. হলফনামায় অসত্য তথ্য দেয়া হলে।
২. যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
৩. হলফনামা ও মনোনয়ন পত্রে প্রার্থীর সাক্ষর না থাকলে।
৪. বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে ঋণ খেলাপী দেখানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিটি করপোরেশন উত্তরের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম এ সব তথ্য জানান।
এছাড়া তিনি আরো জানান, যে গুলো ছোট ছোট ভুল যেমন: বানান ভুল, সেগুলো নমনীয় ভাবে দেখা হচ্ছে।
আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থীতা কেনো বাতিল করা হয়েছে সাংবাদিকরা তা জানতে চাইলে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে আমার যা করার দরকার আমি তাই করেছি। এ সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নেই।
ইআর/এআই





