নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুুুল পরিমান পর্ন ভিডিও ক্যাসেট,অশ্লীল বই ও পাইরেটেড সিডিসহ চার যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সেলিম উদ্দিন শাকিল(১৮), মোঃ রনি (৩০), জামাল উদ্দিন (২২),মোঃ খোকন (১৯)।
সেমাবার বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেট মোড়স্থ ষ্টেশন রোডে যাত্রী ছাউনির ভিতর অবস্থিত ডালিয়া রেকর্ডিং সেন্টার নামের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক কেশব চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আসামীদের কাছ থেকে ১টি করে মনিটর,পুরাতন সিপিইউ,ল্যাপটপ, ট্যাব, ইভিডি ভিডিও প্লেয়ার উদ্ধার করা হয়। একই সাথে অশ্লীল দৃশ্য ধারণ সম্বলিত ৫০০টি ডিভিডি ক্যাসেট,৭০টি অশ্লীল লেখা সমৃদ্ধ পর্ণ বই,২ হাজার ৩১০টি ডিভিডি ক্যাসেট(মুভি ও গানের পাইরেটেড),৩টি ডিভিডি ক্যাসেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অশ্লীল ডিভিডি ক্যাসেট, অশ্লীল বই এবং পর্নগ্রাফি ডিভিডি নকল করাসহ প্রকাশ্যে বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
এসএম/ মাসুম





