ঢাকা-গুয়াহাটি রুটে নিয়মিত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ৯ ডিসেম্বর থেকেই এ রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল করবে। কোন রাস্তা দিয়ে চালানো হবে, তা নিয়েও ইতিমধ্যেই আলোচনা হয়েছে।

জানা গেছে, ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ছিটমহলগুলোতে নজর দেয়ার পর এবার দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা মজবুত করতেও আগ্রহী মোদি। তারই অংশ হিসেবে এ বাস চলাচল শুরু হতে যাচ্ছে।

এআর