গাইবান্ধায় সিএনজিচালিত অটোটেম্পুর সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার দারিয়াপুরের ঠাকুরের দিঘী ভেলুপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালিত অটোটেম্পুর চালক খোরশেদ আলম (৩০)। তিনি সদর উপজেলার খোলাহাটি গ্রামের মজনু মিয়ার ছেলে। নিহত অপর যাত্রীর রোমান (২০)। তিনি একই উপজেলার লেঙ্গাবাজারের আবুল হোসেনের ছেলে।
আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহারিয়া বলেন, গাইবান্ধাগামী মাইক্রোবাসের সঙ্গে ওই এলাকায় বিপরীতগামী সিএনজিচালিত অটোটেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোটেম্পুটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান চালক খোরশেদ আলম ও আহত হন ৫ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে রাত ১১ টায় রোমান মারা যান।
মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে। তবে তার চালক পালিয়ে গেছে বলে জানায় সদর থানার ওসি।
এমবি





