লালমনিরহাটের হাতীবান্ধায় চোরচালানিসহ সকল প্রকার অবৈধ কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে আলোর পথে ফিরে এলেন ৩৬ জন চোরাচালানকারী।

নিজেদেরকে স্বশরীরে আত্মসমর্পণ করে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল ইএম আজিজুল কাহহারের হাত থেকে ফুল নেওয়ার মাধ্যমে তারা এই নতুন জীবনের শপথ নেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের দৈখাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত অপরাধ হ্রাসকল্পে আত্মসমর্পণ অনুষ্ঠানে দৈখাওয়া সীমান্তের ৩৬ জন মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী এ সিদ্ধান্ত নেন।

এ সময় পূর্বের মামলাগুলো নিজেদের মত করে মোকাবেলা করে বৈধ ব্যবসা করে জীবন যাপনের প্রতিশ্রুতি জ্ঞাপন করেন আত্মসমর্পণকারীরা।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের আয়োজনে আত্মসমর্পণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের নায়েক নাজমুল হাসান।

গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম সাবু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার(এএসপি-বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হাতীবান্ধা থানার ওসি তদন্ত সুমন কুমার মহন্ত, গোতামারী ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মিয়া। আত্বসমার্পণকারীরা সবাই গোতামারী ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দা।

সরকার/জেড