গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভূমিকম্পে একটি পোশাক কারখানা হেলে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে কোনো হাতাহতের খবর জানা যায়নি। ঘটনার পর কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পর শ্রীপুরের নয়নপুর এলাকায় রিদিশা নিটেক্স লিমিটেড নামের ৬ তলা ভবনটি হেলে পড়েছে এমন খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, শ্রমিকদের দাবি ভূমিকম্পের পর কারখানা ভবনটি আগের তুলনায় কিছুটা হেলে পড়েছে। তবে ভবনটি হেলে পড়েছে কিনা তা প্রকৌশলীর মতামত ছাড়া বলা সম্ভব নয় বলে জানান তিনি।
তিনি আরো জানান, কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর পৌর সুপার মার্কেটের ‘গ্রামীণ চেক’ বিতানের মুন্না সরকার জানান, দুপুর ১২টা ১৬ মিনিটে হঠাৎ মার্কেটের ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পন হচ্ছে বুঝতে পেরে দ্রুত মার্কেট থেকে নেমে যাই। এসময় এ মার্কেটের অন্য ব্যবসায়ী ক্রেতারাও মার্কেট থেকে নেমে পড়েন। সে সময় জেলা শহর ও আপপাশ এলাকায় বৃষ্টি হচ্ছিল। ভূমিকম্পনে লোকজনকে আতঙ্কিত হয়ে জেলা শহরের বিভিন্ন আবাসিক ভবন, মার্কেট ও বিপনী বিতান থেকে নেমে নিরাপদ দূরত্বে অবস্থান নিতে দেখা গেছে।
কেএইচ





