ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি ট্রাকের চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বেলতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ছাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
এমকে





