নিহত আল-আমিন (১৭) দড়ি বিশনন্দী গ্রামের আবেদ আলীর ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশারফ হোসেন জানান, শুক্রবার সকালে আল-আমিন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়।
তিনি জানান, এসময় আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল হক সমকালকে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমআর





