বরিশাল ব্রজমোহন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও কলেজের ছাত্র কর্মপরিষদের সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাত এবং কলেজ ছাত্রলীগের সদস্য জুবায়ের আলমকে ঢাকায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যা ব-১০।
র্যা ব সদস্যরা তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি উদ্ধার করেছেন। গতকাল শুক্রবার তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়।
র্যা ব সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে র্যা বের একটি দল গোলাপবাগ বিশ্বরোডে তল্লাশিচৌকি স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহীকে তল্লাশি করে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাঁরা অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ মার্চ নাহিদ ও সহযোগীরা বরিশাল এলজিইডি কার্যালয়ে মেহেন্দীগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা মো. সেলিম খান ওরফে ভিপি সেলিমের পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘যাত্রাবাড়ী থানার ওসির সঙ্গে যোগাযোগ করে জেনেছি অস্ত্রসহ নাহিদ ও জুবায়েরকে আটক করেছে র্যাব।’

এইচ ই