ফরিদপুরের মধুখালী থেকে দুই বস্তা ভর্তি ভারতীয় ৩২ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক দুই যুবকের নাম হাফিজুর রহমান (২৫), ও রানা (২২)।
মঙ্গলবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানসহ (ঢাকা মেট্রো ম-৫৪-২১৩৮) তাদের আটক করা হয়। আটক ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
আটক দুইজনের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার বকচর চৌধুরীপাড়ায়। আটকদের বিরুদ্ধে মধুখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। মামলা নং ২১।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোজাহার হোসেন ও এসআই সাইফুল আলম মধুখালী এলাকার ওয়ালটন শোরুমের সামনে থেকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানসহ দুটি বস্তা ভর্তি মোট ৩২ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট, গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটক করে।
কেএইচ





