রাজধানীর ধানমণ্ডি সেন্ট্রাল রোডে গৃহকত্রী সাজেদা আমিন (৭০) হত্যা মামলায় গৃহকর্মী এনামুল হককে (২৭) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা সোয়া ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত এর বিচারক মোঃ দলিল উদ্দিন এই রায় ঘোষণা করেন।
জানা যায়,২০০৯ সালের ৪ সেপ্টেম্বর ভোরে গৃহকর্মী এনামুল হক গৃহকত্রীকে সিল দিয়ে মাথায় আঘাত করে হাত-পা ও মুখ বেঁধে বাসা থেকে নগদ ৪০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই গৃহকত্রী মারা যান। এ ঘটনায় গৃহকত্রীর ছোট ভাই রফিক মুজতাবা ধানমণ্ডি থানায় একটি মামলা দায়ের করেন।
নিহত সাজেদা আমিন সাবেক বিচারপতি এ কে এম সাদেকের বোন।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]