নোয়াখালীতে আঞ্চলিক ইজতেমা ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হবে । সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের সেন্টার বাজারে তিনদিনব্যাপী চলবে। নোয়াখালীর সুরা কমিটির ব্যবস্থাপনায় তাবলিগ জামাত এ ইজতেমার আয়োজন করেন।

জেলা তাবলীগ জামাত ও মারকাজ মসজিদ সুত্রে জানা যায়, ইজতেমা মাঠের চর্তুদিকে ইতোমধ্যে সামিআনা টাঙ্গানোর কাজ শেষ হয়েছে। মুসল্লিদের ইজতেমা মাঠের ১০টি পয়েন্টে ১৫শ’ টয়লেট ও ১ হাজার প্রসাব খানার কাজও ইতিমধ্যে শেষ হয়েছে।

বৃহস্পতিবার সকালে আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হয়ে ২৬ ডিসেম্বর শনিবার সকালে আখেরি  মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

উক্ত ইজতেমায় দেশের বিশিষ্ট আলেম ওলামাগণ ইসলামের দ্বীনিআলোকে বয়ান করবেন।  ইজতেমায় তাবলীগের ভক্ত ছাড়াও এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২ লক্ষাধিক ধর্মভীরু মুসল্লীগন শরীক হবে বলে আশা করছেন আয়োজক কমিটি।

দ্বীনি পরিবেশ সৃষ্টি করা ইমানি আলোচনার মাধ্যমে ইমানি শক্তি বৃদ্ধি করা ইজতেমার মূল উদ্দেশ্য এবং আসন্ন টঙ্গী বিশ্ব ইজতেমায় যোগদানের পূর্ব প্রস্তুতি গ্রহনের শিক্ষার মাধ্যমে এখান থেকে ভাগ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাএা শুরু করবে।

নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, ইজতেমা সফল করার জন্য  জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। ইজতেমা মাঠে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য পুলিশকে সার্বক্ষনিক সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এমএ