রাজধানীর হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটিসি’র একটি আরর্টিকুলেটেড বাসে আগুন লেগেছে।
বৃহস্পতিবার বেলা আনুমানিক পৌনে ১২টায় বিমানবন্দরের প্রবেশ পথের কাছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহাজাদী সুলতানা জানান,খবর পেয়ে আমাদের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।তবে বিআরটিসির ওই আর্টিকুলেটেড বাসে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
বিমানবন্দর থানার ওসি শাহ আলম জানান, যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগে থাকতে পারে।
এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানান তিনি।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ, এসআর





