যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে অজ্ঞাত এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামান্য দূরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পার্শ্বে একটি টিনের তৈরী দোকানের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বয়স অনুমানিক ৪৫ বছর ।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শরীফ হাবিবুর রহমান হাবিব জানান, সোমবার দিবাগত রাতের কোন একসময় এঘটনাটি ঘটতে পারে। ঐব্যক্তি নিজে গলায় রশিদিয়ে ঝুলে আত্মহত্য করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত চলছে।
সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং ২৪।
নাসির/জারিফ





