রাজধানীর রামপুরায় ঝিলে দ্বিতল ভবন দেবে পানিতে ডুবে ১২ জনের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াও হতাহতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আশা করা হচ্ছে কমিটি তিন থেকে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট দিতে পারবে। রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভবন দেবে যাওয়ার ঘটনায় রাত ১০টা পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ও স্বেচ্ছাসেবীদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

এমকে