কারওয়ান বাজারের বিএসইসি ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান এ নির্দেশ দেন।

দুপুর পৌনে ১২টার দিকে বিএসইসি ভবনে আগুন লাগে। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

জেআই