বিডিআর বিদ্রোহের সাজাপ্রাপ্ত আসামী নুরুল ইসলাম মারা গেছেন (৪২)। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় কারাগারে অন্তরীন অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী। তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগারে হঠাৎ তিনি মাটিতে পড়ে যায়। পরে ডিএমসি হাসপাতালে নেবার পর মারা যান তিনি।
বিডিআর বিদ্রোহে জড়িত থাকায় নুরুল ইসলামের ৪৫ বছরের জেল হয়েছিল। রায়ের পর থেকে তিনি কেন্দ্রীয় কারাগারেই অন্তরীন ছিলেন।
ঢাকা, জেইউ, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





