সিলেট নগরীর দর্শনদেউড়ি থেকে ছিনতাইকৃত ১৪ লাখ টাকাসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে গুড়ো মরিচ ও ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত রবিউল ইসলাম খালেদ (৩০) খুলনার হরিণ থানার হামিদনগর গ্রামের মৃত মাহমুদ হাসানের ছেলে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহলে আহমদ জানান, সিলেট নগরীর দর্শনদেউড়ি এলাকার রাজার গলি থেকে গ্লোবাল ফার্মাসিউটিক্যালসের এক কর্মকর্তার কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় রবিউলকে কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক সামছু আহমদের নেতৃত্বে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ছিনতাইকৃত ১৪ লাখ টাকা ছাড়াও মরিচের গুড়ো এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আগে রবিউল গ্লোবাল ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলেও জানিয়েছেন তিনি।
জেআই





