হিজড়া নেতা হায়দার আলী পলি খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জামালপুরে স্থানীয় হিজড়ারা।

মঙ্গলবার দুপুরে জামালপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হিজড়াদের সংগঠন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ঘন্টাব্যাপী মাবনবন্ধনে বক্তব্য রাখেন, হিজড়া নেতা জয়িতা আরিফা ইয়াসমিন ময়ূরী, দেলু হিজড়া, মানবাধিকার কর্মী জাহাঙ্গির সেলিমসহ অন্যান্যরা ।

এ সময় বক্তারা হিজড়া নেতা হায়দার আলী পলি হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য যে, গত ১৫ সেপ্টেম্বর জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নিজ বাড়িতে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের জেনারেল কমিটির সহ-সভাপতি হায়দার আলী পলি একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়।

হায়দার রাজধানীর মগবাজারের হিজড়া গোষ্ঠির ‘গুরু‘ মা হিসেবেও দায়িত্ব পালন করেন।

এসএম