চট্টগ্রাম নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড’সহ দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ুন কবির।
সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ীতে শুভপুর বাস স্টেশনের বিপরীতে একটি ৫তলা ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আশফাকুর রহমান (২১) ও রাকিবুল হাসান (২০)।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ুন কবির বলেন, গ্রেফতারদের কাছ থেকে ১০টি তাজা গ্রেনেডের পাশাপাশি একটি সুইসাইড ভেস্টও পাওয়া গেছে।
নাশকতা চালানোর পরিকল্পনা থেকে এই গ্রেনেড ও বিস্ফোরক জঙ্গিরা মজুদ করেছিল বলে জানান নগর গোয়েন্দা পুলিশ।
এমবি





