তীব্র কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর ৪টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে।
ভোর ৪টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে ৬টি ফেরি। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এমকে





