আজ ১৪ ডিসেম্বর। বীরশ্যেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে শহীদের জন্মভুমি বরিশালের বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশন এর উদ্যোগে শাহাদাত বার্ষিকী পালন করা হয়।বুধবার
সকাল দশটায় তার স্মরণে র্যালী বাবুগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ইসলামী প্রি-ক্যাডেট স্কুলে সকলে সমবেত হয়। সেখানে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর প্রতীক রতন আলী শরীফ। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুস সালাম, ইসলামী প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম মাহবুব এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীরশ্রেষ্ঠের সহদর ও ফাউন্ডেশনের সভাপতি মোঃ মনজুর রহমান বাচ্চু।
আরো বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি আমানুল্লাহ খান নোমান। বিমান বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না,উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রভাষক সাইফুল রহিম। ইসলামী প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ফখরুল আলম খান,বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সহপাঠী সেতারা বেগম।
আলোচনা সভায় প্রধান অতিথি বীরপ্রতীক রতন আলী শরীফ বলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আমাদের গর্ব। তার শাহাদাত বার্ষিকী বাবুগঞ্জের প্রতিটি প্রতিষ্ঠানে প্রশাসনের উদ্যোগে পালন করার দাবী জানান।
নোমান/নাজিব





