বিএনপি জোটের ডাকা অবরোধের মধ্যেই সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি ও সমমানের প্রথম পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
বুধবার বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকগণ। তবে এলেঙ্গা কেন্দ্রে আসার রাস্তা দেখে অসন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
তারা জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে এলেঙ্গা শামছুল হক কলেজ পর্যন্ত রাস্তার বেহাল দশা। বিশেষ করে কলেজমোড় এলাকায় রাস্তার অনেক বড় বড় গর্তের তৈরি হয়েছে। এত যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলবদ্ধতার সৃষ্টি হয়।
পরীক্ষা শুরুতেই কেন্দ্র পরিদর্শন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস ।
তিনি জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন বিশৃঙ্খলা চোখে পড়েনি। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
কালিহাতী উজেলালা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ জানান, কালিহাতীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭২৮ জন। এরমধ্যে উপস্থিত ১৭১৭ অনুউপস্থিত ১১ জন।
২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র দুইটি হল কালিহাতী কলেজ ও এলেঙ্গা শামছুল হক কলেজ।
এমকে





