চীনের সিনোফার্মের তৈরি আরো ২০ লাখ ডোজ কোভিড টিকার চালান দেশে পৌঁছেছে।
৩০ আগস্ট (সোমবার) দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান এসে পৌঁছায়।
রাতে বিমানবন্দরে টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার ( ৩১ আগস্ট ) সকালে স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বখশ বলেন, ‘রাতে এসব টিকা পৌঁছেছে। টিকাগুলো বেক্সিমকোর ওয়্যারহাউজে সংরক্ষণ করা হয়েছে।
এ নিয়ে সিনোফার্মের মোট ১ কোটি ৪৫ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ।
সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স কর্মসূচির আওতায়ও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।
চীন সরকারের উপহার হিসেবে ১২ মে ৫ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে। সিনোফার্মের টিকার ওটাই ছিল ১ম চালান। পরে ১৩ জুন উপহার হিসেবে আরও ৬ লাখ ডোজ টিকা আসে।
এরপর ৩ জুলাই রাতে সিনোফার্মের ১০ লাখ এবং ৪ জুলাই সকালে ১০ লাখ ডোজ টিকা আসে।
১৭ জুলাই রাতে দুই দফায় ২০ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
গত ২৯ এবং ৩০ জুলাই সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা এসেছে। এরপর ১০ আগস্ট ১৭ লাখ, ১২ আগস্ট ১৭ লাখ, ১৩ আগস্ট ১০ লাখ ডোজ টিকা এসেছে।
এইচএন





