রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির পানির পাইপেপড়ে যাওয়া শিশু জিহাদের বাবানাসির উদ্দীন পুলিশ হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের হেফাজতে রেখেছেন।
মতিঝিল জোনের এডিসি আনোয়ার হোসেন জানান, শনিবার সকাল ৯টার দিকে শাহজাহানপুর থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরওজানান, শিশুটিকে কেউ পাইপের ভেতর পড়তে দেখেনি। তাই বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
এদিকে শনিবার সকাল ৮টা থেকে জিহাদকে উদ্ধারে দ্বিতীয় দফা অভিযান শুরু হয়। এর আগে শুক্রবার বিকেল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে রাত ৩টার দিকে কার্যক্রম গুটিয়ে নিয়েছিল ফায়ার সার্ভিস।
সাড়ে তিন বছরে শিশু জিহাদ পাইপসংলগ্ন মাঠে খেলতে এসে শুক্রবার বিকেল ৫টার দিকে পরিত্যক্ত ওই পাইপের ভেতর পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এমকে





