মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামে সোমবার দুপুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু হল- পূর্ব কামারগাঁও গ্রামের জিয়াউর রহমানের ছেলে জাহিদ (৭) ও সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৭)। তারা দু’জনই বালাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, উপজেলার বালাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে পাশের পুকুরে গোসল করতে নামে জাহিদ ও আশরাফুলসহ বেশ কয়েকজন। পরে দুপুর ২টার দিকে তাদের আহত অবস্থায় স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে। শ্রীনগরের ষোলঘর হাসপাতালে নেওয়ার পর বিকেল ৩টার দিকে চিকিৎসক ডা. এস এ শামিম তাদের মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
কেএইচ





